সত্য বলে কাঁদাও - রেদোয়ান মাসুদ
সত্য বলে কাঁদাও তবুও
মিথ্যা বলে হাসাইও না
একটা মিথ্যা বললে তবে
দশটা সত্যও বিশ্বাস করবে না।
সত্য বললে কাঁদে দু’দিন
মিথ্যা বললে আজীবন
একটা মিথ্যার প্রবঞ্চণা
জীবনেও শোধরাবে না।
মিথ্যা মিথ্যির এই পৃথিবীতে
কতদিন করবে পদচারণা
একদিন সব ফুরাইবে তবে
সেদিন কিন্তু সময় পাবে না।
একটা মিথ্যার কর্ম ঢাকতে
দশটা মিথ্যায়ও হয় না
এক জীবনে কত বলবে
বলতে বলতে ফুরাবেনা।
মিথ্যের শক্তি থাকে দুদিন
সত্যের শক্তি শেষ হবে না
মিথ্যা বলতে ভাবতে হয়
সত্য বলে সময় লাগে না।
Comments
Post a Comment