Redwan Masud Quotes রেদোয়ান মাসুদ এর উক্তি
Redwan Masud Quotes: ০১। সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয় বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা। ___ রেদোয়ান মাসুদ . ০২। যার যেটা নেই সে কখনও সেটার মূল্য বুঝে না , একমাত্র সেই ব্যক্তিই সেটার মূল্য বুঝে যার কোন জিনিস পূর্বে ছিল কিন্তু এখন নেই। __ রেদোয়ান মাসুদ . ০৩। স্বপ্ন তাকে নিয়েই দেখ যে শুধু স্বপ্ন দেখায় না বাস্তবায়নও করে , কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখ না যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায়। ___ রেদোয়ান মাসুদ . ০৪। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলোঃ মানুষ যখন সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। ___ রেদোয়ান মাসুদ . ০৫। কেউ তোমাকে অনেক ভালোবাসবে , সহজেই অনেক আপন করে নিবে। আর তাতে তুমি আনন্দে ভেসে যেও না। এ আনন্দ তোমার জন্য নাও সইতে পারে। অপেক্ষা করো সময়ের জন্য। সময়ই বলে দিবে এ ভালবাসা তোমার জন্য দুঃখের না সুখের। ___ রেদোয়ান মাসুদ . ০৬। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে , আজ সে তোমার সবচেয়ে কাছের কোন একজন। ___ রেদোয়ান মাসুদ . ...
Comments
Post a Comment