Posts

ভালবাসি __ রেদোয়ান মাসুদ

শুধু একটি বার বল ভালবাসি তোমাকে আর কোনদিন ভালবাসতে হবে না। মরুভূমির তপ্ত বালিতেও পা দিতে হবে না। আমার জন্য তোমকে নিশি রাতে পা ভিজাতে হবে না। আকাশ বাতাস শুনুক তোমার প্রতিধ্বনি। সবাই জানুক কেউ আমাকে ভালবেসেছিল। আমার হৃদয়ের ডাকে কেউ সাড়া দিয়েছিলো। শুধু এতটুকুই আমি চাই, এর চেয়ে বেশি চাই না। কাছে আস বা না আস, তাতে আমার কোন আপত্তি নেই। হৃদয়কে না হয় একটি বার হলেও সান্তনা দিতে পারব কেউতো অন্তত একটি বার হলেও প্রাণের ছোয়া দিয়েছিল। কয়েক সেকেন্ড এর জন্য হলেও শুকিয়ে যাওয়া নদীতে আবার ঝড়ের বেগে অশ্রুর বন্যা বয়েছিল। শুধু এতটুকুই আমি চাই, এর চেয়ে বেশি চাই না। এর জন্য তুমি কি চাও? হয়তোবা আমি তোমাকে আকাশের চাঁদটি এনে দিতে পারবোনা পূর্ব দিকে উঠা সূর্যটিকেও হাতে তুলে দিতে পারবোনা। কিন্তু পারবো তোমার জন্য আমি রজনীর পর রজনী জেগে থাকতে পারবো আজীবন তোমার জন্য অপেক্ষা করতে। হয়তো আমার এই শুন্য হৃদয়ে এক সময় কেউ স্থান করে নিবে কিন্তু তুমিতো আর আমার হলে না। কি হবে ভরে এই শুন্য হৃদয় ? আমি তো চাইনি অন্য কেউ এসে আমার হৃদয়ে গোলাপ ফুটাক পোড়া মন আবার সতেজ হয়ে উঠুক। আমি চেয়েছি শুধু তোমার মুখ থেকে একটি বার হলেও প্রতিধ্বনি...

মনীষীদের উক্তি Monishider Bani

1) শক্তিশালী সে , যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। _হযরত মোহাম্মদ সাঃ 2) অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না _আবুল ফজল 3) অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় । _শেক্সপিয়র 4) ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোন একজন। _রেদোয়ান মাসুদ 5) অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। _হোমার 6) অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোন না কোন সময় অসহায়তার শিকার হবে । _গোল্ড স্মিথ 7) মিথ্যার দাপট ক্ষণস্থায়ী সত্যর দাপট চিরস্থায়ী। _হজরত সোলাইমান(আঃ) 8) কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়। তাদের ভালোলাগা মন্দলাগা, ব্যথা বেদনা গুলো বলার মত কেউ থাকে না। তাদের কিছু অবাক্ত কথ মনের গভীরেই রয়ে যায়, আর কিছু কিছু স্মৃতি – এক সময় পরিনত হয় দীর্ঘশ্বাসে। _হুমায়ূন আহমেদ 9) স্বপ্ন তাকে নিয়েই দেখ যে শুধু স্বপ্ন দেখায় না বাস্তবায়নও করে, কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখ না যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায়। _রেদোয়...