নীরবেই কাঁদব - রেদোয়ান মাসুদ
আমি নীরবেই কাঁদব নীরবেই হাসব, কখনও বলব না আর আমার কান্না পাচ্ছে দেখে যাও একবার । . আমি নীরবেই জ্বলব নীরবেই মরব কখন বলব না আর মরার বেলা এই তৃষ্ণার্ত ঠোটে একফোটা জল দাও একবার। . আমি নীরবেই সইব নীরবেই দেখব কখনও বলব না আর পোড়া হৃদয়খানি দেখে যাও একবার । . আমি নীরবেই ভালবাসব নীরবেই হৃদয়ে রাখব কখনও বলব না আর কত ভালভালবাসি তোমায় চেয়ে দেখ একবার । . আমি নীরবেই ভাবব নীরবেই কাছে রাখব কখনও বলব না আর একবার কাছে এসে দেখে যাও মুখটি আমার । . আমি নীরবেই অদৃশ্য হব নীরবেই চলে যাব কখনও বলব না আর চির তরে চলে যাচ্ছি বিদায় দাও এবার ।